শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৯:২৬ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে যোগদান করা এক ধরণের বেঈমানী, বললেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

হ্যাপি আক্তার : স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলছেন, যেখানে কোনো নির্বাচন হয়নি, সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়। সেখানে সংসদে যাওয়া না যাওয়া নিয়ে কোনো আলোচনার কথাই আসে না। সেখানে যোগদান একধরনের বেঈমানী। - চ্যানেল টোয়েন্টিফোর।

ওদিকে খালেদা জিয়া মুক্তি পেয়ে সংসদে যাওয়ার পক্ষে মত দলটির যগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের। তিনি বলেন, ৩০ তারিখের আগেই যদি বেগম খালেদা জিয়ার মুক্তি হয় তাহলে সংসদে যেতে আপত্তি কোথায়।

তবে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের জয়ী প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ বলেন, আমরা যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সে এলাকার জনগণের প্রত্যাশা আমরা যেন সংসদে যাই। এ অবস্থায় দলে সিদ্ধান্তের বাইরে শপথ নেয়ার কোনো অবকাশ নেই।

তারপরও ভোটারদের দোহাই দিয়ে, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও ৩-আসনের বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। কেউ কেউ বলছেন, সংসদে যেতে তাদের ওপর জনগণের চাপ রয়েছে। যদিও সংসদে যোগ না দেয়ার সিদ্ধান্তে এখনও অটল বিএনপি।
নেতারা বলেন, শপথের বিষয়ে দলের সিদ্ধান্ত যায় হোক, খালেদা জিয়ার মুক্তিই এখন তাদের প্রধান লক্ষ্য। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ