শিরোনাম
◈ বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! কেপ ভা‌র্দের তারকা ফুটবলার  ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ ◈ জাপান-তাইওয়ান পেরিয়ে এবার টাইফুন ‘বাভি’ ধেয়ে আসছে চীনের দিকে, নিরাপদ আশ্রয়ে ৬ লাখেরও বেশি মানুষ ◈ ডা. জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ◈ বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, রাঙামাটি-খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ◈ চট্টগ্রাম বিভাগে বন্যার তাণ্ডব: ৩৯ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ◈ সরকারি নিয়োগে দীর্ঘ অপেক্ষা, শূন্য পদের সংখ্যা ৫ লাখ ছাড়াল ◈ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা ◈ সাবধান! চায়ে মেশানো হচ্ছিল কৃত্রিম রং কাঠের গুঁড়া, এমনকি চামড়ার বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক, জানুন চেনার ৪ উপায় ◈ ঢাকার বাইরের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ ডি‌সেম্ব‌রে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে যা বলছে বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া স্বচ্ছ নয়, বললেন নাজনীন আহমেদ

মঈন মোশাররফ : নতুন মজুরি কাঠামোতে পোশাক শ্রমিকদের বেতন বাড়ার কথা বলা হলেও প্রকৃত অর্থে তাদের বেতন বাড়েনি, বরং কমেছে। টিআইবি তাদের এক গবেষণায় এই তথ্য প্রকাশ করেছে । ডয়চে ভেলে

এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বুধবার ডয়চে ভেলেকে বলেন, ২০১৩ সালকে ভিত্তি ধরলে ২০১৮ সালে যে মূল্যস্ফীতি হয়েছে, তাতে তখনকার ৫ হাজার টাকা ২০১৮ সালে ৮ হজার টাকার সমান। ফলে আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম মজুরি নির্ধারণে সাধারণ মূল্যস্ফীতি বিবেচনায় নেয়া হয়নি। অথবা মূল্যস্ফীতির সমান বাড়ানো হয়েছে। তাহলে ইনক্রিমেন্ট বা অন্য বিষয় কেথায় যাবে? আমি মনে করি এই বেতন বৃদ্ধির প্রক্রিয়া স্বচ্ছ নয়।

তিনি বলেন, পোশাক কারখানার মালিকরা কিন্তু প্রতিশ্রতিবদ্ধ যে তাদের শ্রমিকদের বেতন ডাটাবেজ আকারে প্রকাশ করবেন। এটা প্রকাশ করা উচিত। তাহলে বেতন নিয়ে কোথায় কোনো অস্বচ্ছতা থাকলে বোঝা যাবে। সবাইকে দায়ী করা হবে না। আমি মনে করি মজুরি নিয়ে এই সমস্যা সব পোশাক কারখানার নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়