শিরোনাম
◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:৪৯ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ফরহাদ আমিন : সদর ইউনিয়নের লেঙ্গুরবিল পাহাড়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত মোস্তাক আহমেদ (৩৮) টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার বদিউজ্জামানের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে গেলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে । এসময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে।পরে ঘটনাস্থলে তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা, চারটি এলজি, ৯ রাউন্ড তাজা কার্তুজসহ এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ