শিরোনাম
◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে কমার্শিয়াল কাউন্সিলার ড. রফিক আহাম্মেদকে বিদায় সংবর্ধনা

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত : দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশী কমিউনিটির উদ্যাগে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতে নিয়োজিত কমার্শিয়াল কাউন্সিলার ড. এএকেএম রফিক আহাম্মেদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার শারজাহ মোবারক সেন্টারের কোহিনুর হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী। হাজি শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

এতে আরও বক্তব্য রাখেন অধ্যাপক এম এ সবুর, আব্দুল আলিম, ইঞ্জিনিয়ার মনোয়ারুল ইসলাম, মহিউদ্দিন মহিন, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, মোহাম্মদ আমির হোসেন, আরশাদ হোসেন হিরু, আহাম্মেদ আলী জাহাঙ্গীর, মোহাম্মদ ওসমান, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোরশেদ চৌধুরী, মঈনুল হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের লেভার কাউন্সিলার মিসেস ফাতেমা জাহান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিসেস নূর-ই-মাহবুবা জয়া, বাংলাদেশ বিমান দুবাই ও উত্তর আমিরাতের রিজওনাল ম্যানেজার দিলিপ কুমার চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়