শিরোনাম
◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা ◈ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়, কারণ নিয়ে ধোঁয়াশা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ১১:৪০ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০ বছর পূর্তিতে ‘ফিডব্যাক’-এর মহামিলন উৎসব

মো. তৌহিদ এলাহী : ৩০ এপ্রিল দলের নতুন পুরনো সদস্যদের নিয়ে কনসার্ট এর আয়োজন করতে যাচ্ছে ফিডব্যাক। দীর্ঘ চার দশকের অসীম ভালোবাসা উদযাপন করতে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘ফিডব্যাক’। ৪০ বছর ধরে মাতিয়ে রাখা ‘ফিডব্যাক’ আরো একবার মাতাতে আসছে সুরের মঞ্জরি নিয়ে। চ্যানেল আই।

হ্যাঁ। ৩০ এপ্রিল জনপ্রিয় ব্যান্ডদল ‘ফিডব্যাক’ ৪০ বছরে পা রাখতে যাচ্ছে। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজন করা হয়েছে জমজমাট কনসার্ট ‘ফোর ডিকেড অব ফিডব্যাক’। সেখানে অংশ নেবেন ব্যান্ডের সাবেক সদস্য ও বর্তমান ঢাকা ব্যান্ডের দলনেতা মাকসুদুল হকসহ অনেকে।

কনসার্ট হবে তিন ভাগে। প্রথম অংশে ব্যান্ডের সঙ্গে শুরুর দিকে যারা ছিলেন তারা সংগীত পরিবেশন করবেন। এরপর মঞ্চে আসবে বর্তমান লাইনআপ। এছাড়া বর্তমান সময়ের কয়েকটি ব্যান্ড ফিডব্যাকের গান পরিবেশন করবে। ফিডব্যাকের এই মহামিলনের আয়োজনে সহযোগিতা করছেন প্রাণ গ্রুপ।

ফিডব্যাকের গিটারিস্ট লাবু রহমান বলেন, ‘এতগুলো বছর আমাদের ব্যান্ড শ্রোতাদের কাছে প্রিয়, এজন্য আমরা কৃতজ্ঞ। সবার সঙ্গে আমাদের চার দশক পূর্তির আনন্দটা ভাগাভাগি করে নিতে চাই। এজন্য আমরা একটি কনসার্টের আয়োজন করেছি। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন ফিডব্যাকের সাবেক সদস্য মাকসুদ ও ফুয়াদ নাসের বাবু।

১৯৭৯ সালের ২৫ সেপ্টেম্বর লিও ক্লাবের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সংগীত পরিবেশন করে প্রশংসিত হয় ফিডব্যাক। ১৯৮১ সালে ‘এই দিন চিরদিন’ শিরোনামে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথমবারের মতো রেকর্ডিং হয় তাদের গান। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাদের।

ফিডব্যাকের প্রকাশিত অ্যালবামগুলো হলো উল্লাস (১৯৮৭), মেলা (১৯৯০), বঙ্গাব্দ (১৯৯৪), দেহঘড়ি (১৯৯৫), বাউলিয়ানা (১৯৯৬), আনন্দ (১৯৯৯), আয় শতাব্দীর ফিডব্যাক (২০০০), ফিডব্যাক ২ (২০০২), শূন্য ২ (২০০৪), নিষিদ্ধ (২০০৩)। ২০১৫ সালে বাজারে আসে তাদের ১১তম অ্যালবাম ‘এখন’।

  • সর্বশেষ