শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০২:৪৫ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহবধূ গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনেধি : পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে অটক করেছে পুলিশ। অটক ও গ্রেপ্তারকৃতরা হল উপজেলার ধুলাসর ইউনিয়নের রবিউল (২৮) ও মামুন (২৪)। ঘটনার সত্যতা স্বীকার করে মহিপুর থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মামলার এজারভ’ক্ত তিন নম্বর আসামী রবিউকে এবং জিজ্ঞাসাবাদের জন্য মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ, গত ১৫ এপ্রিল রাতে জেলার কলাপাড়া উপজেলার ধুলাসর ইউনিয়নের নতুনপাড়ায় জোর পূর্বক ঘরে প্রবেশ করে স্বামীকে বেধে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। মামলার আসামী আল-অমিনের মাছের ঘরে নিয়ে দ্বিতীয় দফায় ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এসময় ধর্ষক দল ধর্ষিতার স্বামী ছিদ্দিক হাওলাদারকে নির্মমভাবে নির্যাতন করেছে। বর্তমান স্বামী ও স্ত্রী দুজনই চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বুধবার ধর্ষিতার স্বামী ছিদ্দিক বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযাগে দায়ের করেছেন। মামলর আসামীরা হল একই এলাকার মৃত মনু মাঝির ছেলে শাহ আলম, মনির হাওলাদারের ছেলে শাহিন, রবিউল, আল-আমিন, আব্দুর রশিদ, শাকিলসহ ১০ থেকে ১২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়