শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ১১:১০ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনসেপ্টার নকল ওষুধ জব্দ, আটক ৩

সুজন কৈরী : রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকয় অভিযান চালিয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নকল ৬০ বক্স ক্যান্সারের ওষুধ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেনটেটিভসহ তিনজনকে আটক করা হয়। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিয়ান চালানো সময়। অভিযানকালে র‌্যাব-৩ এর মেজর মারুফ এবং ড্রাগ সুপার মাহমুদ সহায়তা করেন।

মঙ্গলবার র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম বলেন, অভিযানকালে নকল ওষুধ বিক্রি, বাজারজাতকরণে জড়িত থাকার অভিযোগে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেনটেটিভ আনিছুর রহমান, ওষুধ ক্রয়, সংরক্ষণ এবং বাজারজাতকরণসহ বিক্রির দায়ে দেলোয়ার এবং তার সহযোগী জুবায়েরকে আটক করা হয়। তাদের মধ্যে আনিছুর ও দেলোয়ারকে দুই বছর ও অপরজনকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। সেইসঙ্গে প্রত্যেককে ৫লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে দুইজন জরিমানার টাকা পরিশোধ করেছেন। অভিযানকালে জব্দ করা হয়েছে ক্যান্সারের ওষুধ ওসিসেন্ট ৮০।

মো. গাউছুল আজম আরো বলেন, জব্দ করা ওষুধের একটি ফাইলের দাম ১৫হাজার টাকা। ইনসেপ্টার এই জীবন রক্ষাকারী ওষুধ কে বা কারা নকল করে দেশ-বিদেশে বাজারজাত করছে তা তদন্তে ইনসেপ্টাকে আহবান জানানো হয়েছে এবং র‌্যাব এই বিষয়ে তদন্ত করবে।

  • সর্বশেষ