শিরোনাম
◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাদী মারা যাওয়ায় দেশে যাচ্ছেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন আপাদত কয়েকটা ম্যাচ খেলতে পারবেন না। দাদী মারা মারা যাওয়ায় আইপিএল থেকে ছুটি নিয়েছেন তিনি। আইপিএলে আবার যোগ দিবেন রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের আগে।

তাই মঙ্গলবারের ম্যাচে উইলিয়ামসনের খেলতে না পারার কথা ফলাও করে প্রচার করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। উইলিয়ামসনের পরিবর্তে দলকে এই ম্যাচে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার, যিনি চলতি আসরে আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন। ৪ জন করে বিদেশি দিয়ে একাদশ সাজানো হায়দরাবাদ উইলিয়ামসনের জায়গায় এই ম্যাচে নিতে পারে সাকিবকে, যিনি প্রথম ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি একাদশে।

উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলের অন্যতম বড় তারকা সাকিবের সুযোগ পাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। ২৭ এপ্রিলের ম্যাচে উইলিয়ামসন ফিরলেও অসুবিধা নেই। ওপেনার জনি বেয়ারস্টো জাতীয় দলের সঙ্গী হওয়ার জন্য মঙ্গলবারের ম্যাচ খেলেই ফিরে যাবেন দেশে। ফলে নিয়মিত যে চার বিদেশি এতদিন একাদশে সুযোগ পাচ্ছিলেন, তাদের একজনের ঘাটতি থাকবে তখনও। সেখানেও দেখা যেতে পারে সাকিবকে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে আটটায় আসরের ৪১তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ। সাকিবের দল বর্তমান চ্যাম্পিয়নদের মোকাবেলা করবে সফরকারী হিসেবে। এখন পর্যন্ত আসরে একটি ম্যাচ খেলে সাকিব শিকার করেছেন একটি উইকেট, ব্যাট হাতে এখনো মাঠে নামার সুযোগ পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়