শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের কমিটি করতে আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি, বললেন নানক

মো. আল-আমিন : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ছাত্রলীগের কমিটির ব্যাপারে আমরা প্রায় চ‚ড়ান্ত পর্যায়ে চলে এসেছি। নেত্রী আমাদের ৭দিন সময় বেঁধে দিয়েছেন কমিটি করার জন্য। কারা যথাযথ আদর্শ ধারণ করে, দীর্ঘমেয়াদী রাজনীতি কারা করবে, ছাত্রলীগের সেই সব আদর্শবান কর্মী খোঁজা হচ্ছে। (ডিবিসি)

তিনি বলেন, কোনও ভাবেই যেন ছাত্রলীগে অন্য সংগঠনের কেউ ঢুকে পড়তে না পারে তা বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে নৈরাজ্যে বিশ্বাসী এমন কাউকে কোনওভাবেই ছাত্রলীগে জায়গা দেয়া হবে না।
এর আগে ছাত্রলীগের কাউন্সিলের এক বছরেও সভাপতি-সাধারণ সম্পাদক মিলে কমিটি করতে না পারায় আওয়ামী লীগ সভাপতি দলের ৪ নেতাকে এই দায়িত্ব দেন।

দায়িত্বপ্রাপ্তরা বলছেন, সংগঠনের বর্তমান ও বিদায়ী দুই নেতাকে কমিটির প্রস্তাব করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফিরলেই তা ঘোষণা করা হবে। গত ১১ ও ১২ই মে ছাত্রলীগের জাতীয় সম্মেলনের পর পেরিয়ে গেছে ১১ মাস। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে তাদের দায়িত্ব দেয়া হয় পুরো কমিটি করার। কিন্তু তা করে ওঠতে পারেননি তারা।

এ নিয়ে পদ প্রত্যাশীদের ক্ষোভের পাশপাশি সংগঠনের কর্মকাণ্ড ঝিমিয়ে পড়েছে বলে অভিযোগ ওঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়