শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৭:৪২ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়াকে ওয়ান ইলেভেন সরকারও বিদেশে পাঠাতে পারেনি, এই অনৈতিক সরকারও পারবে না, বললেন হাবিবুর রহমান হাবিব

কেএম নাহিদ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, দেশের মানুষের ওপর এই অনৈতিক অত্যাচারের বিচার একদিন প্রকৃতি করবে। ভোট চোর সরকার এখন বিএনপির নেতাকর্মীদের ভেতর অনৈক্য সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে। সোমবার ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে ওয়ান ইলেভেনের অসভ্য সরকার বারবার চেষ্টা করেছে বিদেশে পাঠাতে কিন্তুু পারেনি। তখনকার সরকার বলেছে আপনি দুই ছেলেকে নিয়ে বিদেশে চলে যান। কিন্তু খালেদা জিয়া বলেছেন, আমার দুইটা ছেলে নয়, দেশে আমার কোটি সন্তান রয়েছে। তাদের ছেড়ে আমি বিদেশে যাবো না। সেই সরকার এতো চেষ্টা করেও যখন বেগম জিয়াকে দেশের বাইরে পাঠাতে পারেনি। এই অনৈতিক সরকারও পারবে না।

তিনি বলেন, খালেদা জিয়ার পায়ের অসুখ ছিলো না। এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে এবং দেশের মানুষের অধিকার প্রচেষ্টায় আজ তার এই অবস্থা। তাকে যে মামলায় সাজা দেয়া হয়েছে সেই সব মামালার কেনো গ্রহণ যোগ্য নেই। তার পরও মামলাগুলো স্বাভাবিক ভাবে চলতো বেগম জিয়া অনেক জামিনে মুক্ত থাকতেন। বেগম জিয়ার প্যারোলের মুক্তির কথা সরকারের ষড়যন্ত্রের অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়