শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৭:৩৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানা প্লাজার ট্র্যাজেডি স্মরণে বিশেষ প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক : রানা প্লাজা ট্র্যাজেডির ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে জার্মান কালাচারাল সেন্টার গ্যোথে ইন্সটিটিউট আয়োজন করা হয়েছে কামার আহমাদ সাইমনের ৫০ মিনিটের ছবি ‘একটি সূতার জবানবন্দী’-এর বিশেষ প্রদর্শনী। ‘দ্য এশিয়ান পিচ’ বিজয়ী এই ছবিটি  যৌথভাবে প্রযোজনায় ছিলো জাপানের এন এইচ কে, কোরিয়ার কে বি এস, তাইওয়ানের পি টি এস এবং সিংগাপুরের মিডিয়াকর্প টেলিভিশন চ্যানেল।  পুরস্কারের পর থেকে ছবিটি প্রতি এপ্রিল মাসে প্রর্দন করা হচ্ছে।

প্রদর্শনীর ব্যাপারে কামার জানান, ‘কটি সূতার জবানবন্দী’ একটি অসমাপ্ত ছবি। এই ছবিটির কয়েকটা মনোলগ, যা আমাকে অনেকদিন ঘুমাতে দেয়নি, তার একটা ভিডিও কোলাজ মাত্র। অনেকেই যারা ছবিটা দেখেছেন, আবার দেখতে চেয়েছিলেন আবার অনেকেই যারা দেখেননি, তাদের জন্যেই এই বিশেষ আয়োজন।"

আজ সন্ধা ৬টায় ধানমন্ডিস্থ গ্যোথে ইন্সটিটিউটে সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে এর প্রদর্শন। এরপর দর্শকদের প্রশ্নোত্তর পর্বে যোগ দিবেন কামার আহমাদ সাইমন, পর্বটি পরিচালনা করবেন প্রথম আলো বর্ষসেরা পুরষ্কার বিজয়ী কথাসাহিত্যিক সুমন রহমান।

  • সর্বশেষ