শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১০:২১ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেতন থেকে ১০ শতাংশ কর্তন আদেশের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদে

ইউসুফ আলী বাচ্চু: এম‌পিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০ শতাংশ কর্তন আদেশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। সোমবার (২২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) এর সভাপতি অধ্যাপক মোঃ বজলুর রহমান মিয়া।।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষক সংগঠনসমূহের প্রতিনিধিদের সাথে কোনরূপ আলোচলা ছাড়াই গত ১৫ এপ্রিল ২০১৯ তারিখে অতিরিক্ত ৪ শতাংশ সহ মোট ১০ শতাংশ কর্তনের জন্য মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কে লিখিত আদেশ প্রদান করেন। উক্ত আদেশের ফলে সারা দেশের শিক্ষক কর্মচারীগণ অত্যন্ত মর্মাহত ও বিক্ষুদ্ধ হন।

লিখিত বক্তব্যে আরো বলেন,এই অবস্থায় শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আগামী ঈদের পূর্বেই সহকারি শিক্ষক কর্মচারীরদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান এবং অবসর সুবিধা বোর্ড কল্যাণ ও ট্রাস্ট এর জন্য ১০ শতাংশ কর্তনের আদেশসহ প্রজ্ঞাপনটি বাতিলের দাবি জানানো হয়।

এরপরেও যদি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি না মানা হয় এবং শিক্ষক কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ কর্তন করা হয় তবে সারাদেশে হতাশ এবং বিক্ষুব্ধ শিক্ষক কর্মচারীগণ অবিরাম, ধর্মঘট, আমরণ অনশনসহ কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবুল কাশেম সহ উপস্থিত আরো অনেকেই ছিলেন।

  • সর্বশেষ