শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: ১৫ দিন নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ◈ জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল: রাষ্ট্রপতি ◈ অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত?

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৪:২৮ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক বা ইমেইলে সবচেয়ে কমন পাসওয়ার্ডটি ব্যবহার করছেন না তো

ফাতমা ইসলাম : সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল কিংবা ব্যক্তিগত তথ্য সংরক্ষণের যেকোনো অ্যাকাউন্ট আমরা একটি গোপন পাসওয়ার্ড দিয়ে নিরাপদ রাখার চেষ্টা করি। কিন্তু দেখা যায়, অনেকের পক্ষেই এতোগুলো অ্যাকাউন্টের আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখা সম্ভব হয় না। তাই তারা সহজ একটি পাসওয়ার্ড ব্যবহার করেন, সেটি হলো ১২৩৪৫৬। গবেষণায় দেখা গেছে, অনুপ্রবেশকারীরা এই পাসওয়ার্ডের একাউন্টেই সহজে প্রবেশ করতে পেরেছে। বিবিসি বাংলা

সম্প্রতি নিরাপত্তা গবেষকরা খুঁজে দেখেছেন, বিশ্বের লাখ লাখ মানুষ একটি কমন পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। আর সেটা হল ১২৩৪৫৬।

ওই গবেষণায় বলা হয়েছে যে লাখ লাখ মানুষ নিজের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সংবেদনশীল অ্যাকাউন্টগুলোয় সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন।

যুক্তরাজ্যের জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) -এর বিশ্লেষণ থেকে জানা গেছে যে, যেসব অ্যাকাউন্ট সবচেয়ে বেশি হ্যাক হয়েছে বা সহজেই অপর কোন ব্যক্তি অনুপ্রবেশ করতে পেরেছে সেই অ্যাকাউন্টগুলোর বেশিরভাগ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছিল ১২৩৪৫৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়