শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয়

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলাকারী সবাই শ্রীলঙ্কান, বললেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় যারা ভয়াবহ সিরিজ বোমা হামলা চালিয়েছে তারা সবাই শ্রীলঙ্কান বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বিবিসি

তিনি বলেছেন, এখন পর্যন্ত ৮ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত তাদের যে পরিচয় পাওয়া গেছে, তাতে তারা শ্রীলঙ্কার নাগরিক বলে জানা যাচ্ছে।

তবে তিনি বলেছেন, তাদের সঙ্গে বিদেশের কারও যোগাযোগ রয়েছে কি না, সে বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের কয়েকটি গির্জা ও পাঁচ তাঁরা হোটেলে দফায় দফায় বোমা হামলার ঘটনায় ৩৫ বিদেশি পর্যটকসহ অন্তত ২০৭ জন নিহত ও আরও কমপক্ষে ৪৫০ জন আহত হয়েছেন। রোববার সকালে ইস্টার সানডে উদযাপনের সময় এই সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। বাংলাদেশ প্রতিদিন

 

 

  • সর্বশেষ