শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৫:৩২ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলংকায় হামলার ঘটনায় আল্লামা শফীর নিন্দা ও শোক

ডেস্ক রিপোর্ট : ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলংকায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী।যুগান্তর।

রোববার (২১ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলংকায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার যে ঘটনা ঘটেছে তা কোনো মানুষ মেনে নিতে পারে না। প্রার্থনারত অবস্থায় এমন হামলা কাপুরুচিত।

আল্লামা শফী আরো বলেন, ইসলাম ধর্ম ভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থনাগৃহে হামলা ও আক্রমণ সমর্থন করে না। আমি শ্রীলংকার মুসলিম ভাইদের বলবো, আপনারা হতাহতের পাশে দাঁড়ান। আমি বোমা হামলায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়