শিরোনাম
◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন ◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০১:০২ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাদাব খানের ইনজুরিতে বিশ্বকাপের আগে ইংল্যান্ড সিরিজে কপাল খুললো ইয়াসিরের

স্পোর্টস ডেস্ক : ভাইরাসজনিত সমস্যার কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ খেলা হচ্ছেনা পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খানের। তাঁর বদলি হিসেবে আরেক লেগ স্পিনার ইয়াসির শাহকে ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ড পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রবিবার শাদাবের অসুস্থতার কথা নিশ্চিত করার পাশাপাশি তাঁর বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করে পিসিবি। ইতিমধ্যে চার সপ্তাহের জন্য বিশ্রাম দেয়া হয়েছে শাদাবকে। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে,

'শাদাবের চিকিৎসা ইংল্যান্ডেই হবে। যেখানে আগামী ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।'

শাদাবকে দ্রুত সুস্থ করে তুলতে সকল ধরণের পদক্ষেপ নিচ্ছে পিসিবি। বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে সেখানেই তাঁর চিকিৎসা হবে।

বিশ্বকাপে ৩১ মে পাকিস্তান তাঁদের প্রথম ম্যাচ খেলতে নামবে। পিসিবির চাওয়া এর মধ্যেই দ্রুত সুস্থ হয়ে উঠুক এই স্পিনার। কারণ বিশ্বকাপ স্কোয়াডে একমাত্র লেগ স্পিনার হিসেবে আছেন তিনি। ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ