শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ০৮:০৯ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায় ক্রিকেট তারকাদের মেলা

খালিদ আহমেদ : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মোমিনুল হকের বিবাহোত্তর সংবর্ধনায় অুষ্ঠিত হয়েছে শুক্রবার মিরপুরের পিএসসি কনভেনশন হলে।

আর এই অনুষ্ঠানটি বর্তমান-সাবেক ক্রিকেটারদের উপস্থিতিতে তারার মেলা হয়ে উঠেছিলো।

অনুষ্ঠানের এসে উপস্থিত হলেন কার্টারমাষ্টার মুস্তাফিজুর রহমান ।মোস্তাফিজুর রহমানকে দেখেই মুমিনুল হকের প্রশ্ন, ‘তোর বউ কই?’ সদ্য বিবাহিত মোস্তাফিজ লাজুক হেসে বললেন ‘বাসায়। শুক্রবার মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায় মোস্তাফিজ সঙ্গে স্ত্রী সামিয়া পারভীনকে না নিয়ে এলেও মেহেদী হাসান মিরাজ নিয়ে এসেছেন তাঁর সহধর্মিণী রাবেয়া আখতার প্রীতিকে।

সপরিবারে এসেছেন মাহমুদউল্লাহ-তাইজুল ইসলামও। এছাড়া তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাইফউদ্দীন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান থেকে শুরু করে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ-খালেদ মাসুদ ছিলেন অনুষ্ঠানে। এসেছিলেন বোলিং কোচ ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ, ট্রেনার মারিও ভিল্লাভারায়ান।

মুমিনুলের স্ত্রী ফারিহা বাশারের বাসা মিরপুর ডিওএইচএসে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। দুজনই দোয়া চাইলেন সবার কাছে।

  • সর্বশেষ