শিরোনাম
◈ হাতে নেই কাজ! বাড়িতে চরম পরিস্থিতি, একাধিক সমস্যায় অভিনেতা শরদ কাপুরের! (ভিডিও) ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ: শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই অভিবাসন ব্যয়ে বড় ফারাক, ১.৫৪ লাখের জায়গায় লাগতে পারে ৭ লাখ টাকা! ◈ প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি এজেন্টকে যুদ্ধপরিকল্পনার পাতা ও ড্রোনের তথ্য দিতেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা ◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান ◈ রাইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস‌কে বড় ব্যবধা‌নে হারা‌লো নেদারল‌্যান্ডস ◈ লাইভ টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (ভিডিও) ◈ যুদ্ধের ধ্বংসস্তূপেও থামেনি কোরআনচর্চা, গাজায় এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা ◈ বন উজাড় ঠেকাতে পর্নো ভিডিও, ‘অনলি ফার্নস’ থেকে অর্থ সংগ্রহের অভিনব উদ্যোগ অস্ট্রেলীয় শিল্পীর ◈ মেসি-পরবর্তী প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০১:২৭ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই আমির, চমকের নাম আবিদ আলী

স্পোর্টস ডেস্ক : ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সরফরাজ আহমেদের নেতৃত্বে ঘোষিত এই স্কোয়াডে জায়গা হয়নি পেসার মোহাম্মদ আমিরের। তবে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পাকিস্তান দলে রাখা হয়েছে মোহাম্মদ আমিরকে। হার্ড হিটার আসিফ আলিকেও রাখা হয়েছে ইংল্যান্ড বিপক্ষে সিরিজে।

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন আমির। টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত বোলিং করে হয়েছিলেন ম্যাচ সেরা। এরপর তাঁর খেলা ১৪ ওয়ানডের ৯টিতেই উইকেট শূন্য ছিলেন আমির। যে কারণে বিশ্বকাপের বিবেচনায় রাখা হয়নি আমিরকে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া আবিদ আলিকে বিশ্বকাপের দলে রেখেছে পাকিস্তান। অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আবিদ। যে কারণে বিশ্বকাপে ব্যাক আপ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে মাত্র দুই ওয়ানডে খেলা এই ডানহাতি ব্যাটসম্যানকে।

দুই তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ হাসনাইনকে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে রেখেছে পাকিস্তান। ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজাওয়ান, উসমান শেনওয়ারি এবং ইয়াসির শাহ জায়গা পাননি পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াডে।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনায়েদ সিদ্দিকি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, সাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

ইংল্যান্ড সিরিজের স্কোয়াড : সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনায়েদ সিদ্দিকি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, সাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, আসিফ আলি। ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ