শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রে ভিসানীতিতে পরিবর্তন, জটিলতায় পড়তে পারেন পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা? ◈ বিশ্বকাপ ফাইনালে এক টিকিটের দাম সা‌ড়ে ৩৪ লাখ টাকা ◈ মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র : মার্কিন সেনা নিহতের পর নিজ দেশেও চাপে ট্রাম্প ◈ ১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ইংল্যান্ড ◈ স্পে‌নের ইয়ামাল বয়সের তুলনায় অনেক বেশি প্রতিভাবান, বল‌লেন আ‌র্জেন্টিনার কোচ  ◈ ওয়ান‌ডে বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ  ◈ শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে নতুন মামলার প্রস্তুতি ◈ সংসদে চার ইস্যুতে টানাপোড়েন, রাজপথেও কর্মসূচির ইঙ্গিত ◈ স্থানীয় নির্বাচন: এমপিদের সমন্বয়ে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের ◈ দুই দিনের দুর্গম যাত্রা, গোপনে যেভাবে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১১:২৭ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনাহাট স্থল বন্দর দিয়ে প্রথমবারের মতো পণ্য রপ্তানি শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর চালু হওয়ার পর শুধুমাত্র ভারত থেকে কয়লা ও পাথর আমদানী করা হলেও বৃহস্পতিবার প্রথমবারের মতো সোনাহাট স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানী করা হলো। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশী প্রাণ আরএফএল গ্রুপের প্লাস্টিক পণ্য রপ্তানির মাধ্যমে প্রথমবারের মত এ স্থল বন্দর দিয়ে পণ্য রপ্তানি শুরু হয়েছে।

সোনাহাট স্থল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১১ জুন সোনাহাট স্থল বন্দর পুর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর ভারত থেকে পাথর ও কয়লা আমদানি চলমান থাকলেও এতদিন বাংলাদেশি কোনও পণ্য রপ্তানি হয়নি। আজ (বৃহস্পতিবার) প্রথমবারের মতো বাংলাদেশী প্রাণ আরএফএল কোম্পানির প্লাস্টিক ফার্নিচার আর্টিকেল পণ্য রপ্তানির মাধ্যমে পণ্য রপ্তানির স্থবিরতার অবসান হলো।

প্রথমবারের মত পণ্য রপ্তানি উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস এন্ড ভ্যাট এক্সাসাইজ, রংপুর বিভাগীয় কমিশনার আহসানুল হক। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাস্টমস এন্ড ভ্যাট এক্সাসাইজ, কুড়িগ্রাম ও সোনাহাট স্থল বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা সহ বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সোনাহাট স্থল বন্দরের ট্রাফিক ইনস্পেক্টর মো: কিবরিয়া জলিল জানান, বন্দরটি চালু হওয়ার পর থেকেই শুধু ভারত থেকে কয়লা ও পাথর আমদানী করে আসছিলেন এখানকার ব্যবসায়ীরা। আজই প্রথমবারের মতো বাংলাদেশি পণ্য আরএফএল কোম্পানীর প্লাস্টির ফার্নিচার ভর্তি একটি ট্রাক ভারতে যাত্রা শুরু করেছে। এর মাধ্যমে রপ্তানী কার্যক্রম শুরু হলো। এখন থেকে ভারতীয় ব্যবসায়ীদের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশি যেকোনও পণ্য ভারতে রপ্তানি করতে পারবেন এখানকার ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়