শিরোনাম
◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাজেরো গাড়িতে মিললো বিদেশি মদ ও বিয়ার, গ্রেফতার ১

মাসুদ আলম: রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে একটি পাজেরো গাড়ি থেকে ৭২০ ক্যান বিয়ার ও ২৪ বোতল বিদেশি মদসহ মো. শিপন মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এসময় গাড়ি চালক শাহাব উদ্দিন কৌশলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাড্ডা ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপসের বাড়ির সামনের রাস্তায় এ অভিযান চলে।

র‌্যাব- ১ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, বাড্ডায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ ও বিয়ার জব্দ করা হয়।

গ্রেফতার শিপন জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন অটোরিকশা চালক। ১ বছর আগে কাজের খোঁজে ঢাকায় আসে এবং যাত্রাবাড়ি এলাকায় ভাড়ায় অটোরিকশা চালাতে শুরু করে। সেখানে মাদক ব্যবসায়ী শাহাব উদ্দিন এর সাথে তার পরিচয় হয়। তার মাধ্যমে শিপন মাদক ব্যবসা শুরু করে। সে অটোরিকশায় যাত্রী পরিবহনের পাশাপাশি গোপনে মাদক পরিবহন করত। এছাড়াও মাঝে মধ্যে শাহাব উদ্দিনের সাথে বিলাস বহুল গাড়িতে মাদক পরিবহনে সহযোগীতা করত। পাজেরোতে করে মাদকের চালানটি বিক্রয়ের উদ্দেশ্যে বাড্ডা এলাকায় নিয়ে আসে তারা। শিপনকে গ্রেফতার করলেও পালিয়ে যায় গাড়ির ড্রাইভার শাহাব উদ্দিন। মাদক ব্যবসায় জড়িত বেশ কয়েকজনের নাম বলেছে শিপন।

  • সর্বশেষ