শিরোনাম
◈ ডাকটিকিটের বদলে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য, ১১ মাসে ৫০ কোটি টাকা আয়! ◈ মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর আজও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ◈ গোপালগঞ্জে নাশকতার আশঙ্কা, আটক এসআরবির কোম্পানি কমান্ডার: গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা ◈ বেলিংহ্যামের অবিশ্বাস্য গোলে ঘুরে দাঁড়াল রিয়াল মা‌দ্রিদ, পিএসভিকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত  ◈ ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি ◈ আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ◈ এসএ গেমস পাঁচ মাস পেছাতে পারে পা‌কিস্তান ◈ আইপিএলের প্রাথ‌মিক তা‌লিকায় ১২ জ‌নের নাম থাক‌লেও নিলামে নেই মুস্তাফিজ ও সাকিব ◈ বল টেম্পারিং নিয়ে নতুন অনুসন্ধানে আবারও কাঠগড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ মৃতপ্রায় কর্ণফুলী পেপার মিলকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা, আসছে সাত প্রকল্প

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিকদের দাবী অর্থের সঙ্গে জড়িত, অর্থমন্ত্রী দেশে ফেরার পূর্বে প্রক্রিয়া শুরু সম্ভব নয়, বললেন বস্ত্র ও পাটমন্ত্রী

মঈন মোশাররফ : বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা ৯ দফা দাবিতে ধর্মঘট শুরু করেছে। ধর্মঘটের কেন্দ্র খুলনা। কারণ, সেখানেই সরকারি বড় পাটকলগুলোর অবস্থান। শ্রমিকরা ধর্মঘট চলাকালে ৪ ঘণ্টা করে রাজপথ ও রেলপথ অবরোধের কর্মসূচিও দিয়েছে।

এ প্রসঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী মঙ্গলবার ডয়চে ভেলেকে বলেন, শ্রমিকদের এই দাবি অর্থের সঙ্গে জড়িত। অর্থমন্ত্রী দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে তাদের দাবি পূরনের প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরো বলেন, অর্থমন্ত্রী দেশে না আসা পর্যন্ত শ্রমিকদের অপেক্ষা করতে হবে। তার সিদ্ধান্ত ছাড়া তো আর টাকা দেয়া যাবে না। সরকার পাটকলগুলোতে ভর্তুকি দিয়ে আসছে। তবে ভর্তুকি অব্যাহত রাখার চিন্তাভাবনা আছে।

  • সর্বশেষ