শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলায় অসাধারণ বক্তব্য ভুটানের প্রধানমন্ত্রীর (ভিডিও)

নিউজ ডেস্ক : ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলায় বক্তব্য দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। তার বক্তব্য ছিলো অসাধারণ। তার সেই বক্তব্য এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যতম আলোচনার বিষয়। তিনি পড়ালেখা করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে। সেখানে ছিলেন ৭ বছর। এরপর ঢাকায় ৪ বছর।

রোববার ‘লিভার আয়ুশ-চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ আয়োজনে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বর্ণিল এই উৎসবের আয়োজন বসেছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে।

এসময় হাজারো কণ্ঠে বর্ষবরণের অনুষ্ঠানকে চমৎকার আয়োজন উল্লেখ করে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা সবাই পান্তাভাত খাইয়েছেন?’ তিনি বলেন, ‘আমি আজকে অনেক খুশি হয়েছি। আমি এখান থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য খুবই এক্সসাইটেড হয়ে আছি। ময়মনসিংহে আমি সাত বছর ছিলাম। এরপর ঢাকায় চার বছর এফসিপিএস করেছি। এখানে এসে মনে হচ্ছে, আমার দ্বিতীয় বাড়িতে এসেছি।’

তার বক্তব্যের ভিডিও :

https://www.facebook.com/pub.uni.bd/videos/360216931259233/

  • সর্বশেষ