শিরোনাম
◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক ◈ জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ◈ কাজী ফার্মসের মাফিন কেক মানহীন, ৮ লাখ টাকা জরিমানা; শিশুদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা! ◈ দুই দফা বাতিলের পর ফের আলোচনায় শেভরন! ◈ সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য, নতুন পদ্ধতি আজ থেকে চালু হচ্ছে

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৬:৪১ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঙ্গালির ঐতিহ্য ধরে রাখতে বৈশাখ বরণ আব্যশক, বললেন ড. আবদুস সোবহান গোলাপ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি বলেছেন, বাঙ্গালির ঐতিহ্য ধরে রাখতে হলে বৈশাখ বরণ সবার জন্য আব্যশক। এ পহেলা বৈশাখ অনুষ্ঠান যেন বাঙ্গালির মনের খোরাকে পরিনত হয়। তিনি বলেন, এ পহেলা বৈশাখ বাঙ্গালিদের মনে সুখ-শান্তি বিরাজের একটা অংশ। কোনো বিশৃঙ্খলা পহেলা বৈশাখের অংশ নয়।

রোববার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের নারী এমপি তাহমিনা সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ