শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৫:২৪ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানালেন সানজিদা খাতুন

সুমন পাইক : ছায়ানটের সভাপতি সানজিদা খাতুন অন্যায়-অত্যাচারের নীরব দর্শক না হয়ে প্রতিবাদের আহবান জানালেন। সেই সাথে আক্ষেপ করে বললেন, কিছু মানুষ কি পাষণ্ড হয়ে উঠেছে? নববর্ষ যদি ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধের উন্মেষ না ঘটাতে পারে, তবে নতুন দিন কী বার্তা নিয়ে আসে? তবে সব অশুভ শক্তিকে পরাজিত করে মাথা তুলে দাঁড়াবে বাঙালিরা। রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

তিনি আরো বললেন, বৎসরকাল পেরিয়ে আমরা আবার নতুন দিনের মুখোমুখি। কেমন সময় পেরিয়ে এলাম? চোখ মেললে কিংবা কান পাতলে নিত্যই শিশু-নারী, বল ভরসাহীন মানুষ তথা সমগ্র মানবতার ওপরে নির্মম আচরণের খবর পাই। নিয়ত মার খাচ্ছে সমাজের ধারণা। কোথায় যাচ্ছি আমরা? নিষ্কলুষ শিশু সন্তান অত্যাচারের শিকার হয় কী করে? সমাজ কি পিতামাতা, ভাইবোন, সন্তানসন্ততির গৃহ আর প্রতিবেশী নিয়ে গঠিত শান্তির নিবাস নয়? কিছু স্বার্থান্বেষী অমানুষদের আত্মসুখ সন্ধানের ফলে কচিকাঁচা থেকে শুরু করে কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও সমাজের কোনো মানুষ নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পায় না ।

তিনি সবাইকে আহ্বান করে বলেন, আমাদের অন্তরের ইচ্ছা জাগুক, ‘ওরা অপরাধ করে’ কেবল এই কথা না বলে, প্রত্যেকে নিজেকে বিশুদ্ধ করবার চেষ্টা করি। আর আমরা যেন নীতিবিহীন অন্যায়- অত্যাচারের নীরব দর্শকমাত্র হয়ে না থাকি। প্রতিবাদে, প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। নববর্ষ এমন বার্তাই সঞ্চার করুণ অন্তরে।”

  • সর্বশেষ