শিরোনাম
◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৫:১১ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নত চিকিৎসার জন্য সাংবাদিক মাহফুজ উল্লাহকে ব্যাংককে নেয়া হয়েছে

জহিরুল ইসলাম: গুরুতর অসুস্থ সাংবাদিক মাহফুজ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেয়া হয়েছে। বুধবার রাত ১১টা ৫২ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। সঙ্গে তার অস্ট্রেলিয়া প্রবাসী বড় মেয়ে ডা. মেঘলা ও জামাতা রয়েছেন, জানিয়েছেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

সাংবাদিক মাহফুজ উল্লাহ হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।

স্বপন জানান, গত ২ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে মাহফুজ উল্লাহকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে ব্যাংকক নেয়ার ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্কয়ার হাসপাতাল ছাড়ার সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ঢাকা টাইমস

  • সর্বশেষ