শিরোনাম
◈ কথা দিচ্ছি, আর্জেন্টিনায় বিশ্বকাপ ফিরিয়ে আনতে সবটুকু উজাড় করে দেবো: নি‌কোলাস পাজ ◈ দুইবা‌রের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাছাইপর্ব খেলা অপ্রত্যাশিত, বল‌লেন আ‌মির জাঙ্গু ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: আজও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন সহপাঠী-শিক্ষকরা ◈ মূলধন সংকটে বন্ধের মুখে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের চার শাখা ◈ চীনে জ্বালানির দাম ১২% বৃদ্ধি, বাংলাদেশসহ বৈশ্বিক অর্থনীতিতে বাড়ছে চাপ ◈ সরবরাহ স্বাভাবিক, তবু বাড়ছে ডলারের দর—তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ◈ আমদানি-রফতানি কমেছে, বেড়েছে বাণিজ্য ঘাটতি; স্বস্তি দিচ্ছে রেকর্ড রেমিট্যান্স ◈ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল ◈ পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই ◈ মিত্রদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: বাস্তবায়ন হবে ৩১ দফা ও জুলাই সনদ

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৯, ০২:২৯ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৯, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজার সদর হাসপাতালে ১৫ পদই শূন্য

স্বপন দেব : মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৫২ পদের মধ্যে ১৫ পদই দীর্ঘদিন ধরে শূন্য। যার ফলে জেলার সবচেয়ে বড় এই হাসপাতালের চিকিৎসা সেবা চরম ব্যাহত হচ্ছে। রয়েছে নানা সংকটও।

ভুক্তভোগীদের অভিযোগ, চিকিৎসকরা ওয়ার্ড ভিজিট এবং রাউন্ড ফাঁকি দেন। দুপুর ১টার পর চিকিৎসকের দেখা মেলে না। বিভিন্ন বিভাগে ডাক্তাররা দীর্ঘদিন ধরে কেউ ছুটিতে আবার কোন বিভাগের পদই শূন্য। অনেক সময় চিকিৎসকদেরকে তাদের কক্ষেই পাওয়া যায় না। এমআরআই, সিটিস্ক্যানের জন্য রোগীদের কমপক্ষে দুই মাস অপেক্ষায় থাকতে হয়। হাসপাতালে নেই প্যাথলজিস্টও। এই জনবল ও সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এর বাইরে আছে দালালচক্রের দৌরাত্মও।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৫২টি পদের মধ্যে ১৫টিই শূন্য রয়েছে। ১ জন সহকারি পরিচালক, এ্যানেসথেসিয়া, চর্ম ও যৌন, কার্ডিওর ৩ জন সিনিয়র কনসালটেন্ট, চক্ষু বিভাগের ১ জন সিনিয়র কনসালটেন্ট, ডেন্টাল বিভাগের ১ সিনিয়র কনসালটেন্ট, প্যাথলজির জুনিয়র কনসালটেন্ট, সহকারী সার্জন, প্যাথলজিস্ট, ১ জন ইএমওসহ গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য রয়েছে। শুধু ৩৭টি পদ পূর্ণ। এছাড়াও নার্সের ১৩০টি পদের মধ্যে ১০৬টি পদ পূর্ণ ও সহকারী নার্সের ৩৪টি পদের মধ্যে ৫টি শূন্য রয়েছে।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিস্ট হাসাপাতাল হচ্ছে এই জেলার সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্র। জেলার বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু গাফিলতি ও পদ শূন্যতার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসা নিতে আসা স্থানীয় অনেকেই জানান, চিকিৎসার জন্য এত দূর থেকে কষ্ট করে বড় হাসপাতালে এসেও ডাক্তার পান না তারা। তাদের প্রশ্ন এই বিড়ম্বনার অবসান হবে কবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত জানান,যারা ছুটি আছেন তারা তাড়াতাড়ি হাসপাতালে যোগ দেওয়ার কথা। এছাড়া পদ পূরণ করতে নতুন নিয়োগ প্রয়োজন। তিনি আরোও জানান, এই হাসপাতালে আধুনিক মানের শিশু পরিচর্চা কেন্দ্র রয়েছে যা অনেক মেডিকেল কলেজ হাসপাতালেও নেই।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. শাহজাহান কবির বলেন,নতুন নিয়োগ বিসিএসের মাধ্যমে সম্পন্ন হলে সংকট কেটে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়