শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০২:২০ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ট্রাসবার্গের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়ায় পিএসজি

স্পোর্টস ডেস্ক: পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে স্ট্রাসবার্গের বিপক্ষে শেষ দিকের গোলে কোনোমতে হার এড়ায় পিএসজি। ঘরের মাঠে লিগ ওয়ানে রোববার রাতের ম্যাচটি ২-২ গোলে ড্র করে টমাস টুখেলের দল।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। সতীর্থের রক্ষণচেরা পাস পেয়ে ছোট ডি-বক্সের মুখে বল বাড়ান ফরাসি ডিফেন্ডার কলিন ডাগবা। আর প্লেসিং শটে জাল খুঁজে নেন ক্যামেরুনের ফরোয়ার্ড।

এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। ২৬তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে নিচু শটে অতিথিদের সমতায় ফেরান কেপ ভার্দের ফরোয়ার্ড নুনো দা কস্তা। আর ৩৮তম মিনিটে ফরাসি মিডফিল্ডার অঁতনির দূরপাল্লার শটে এগিয়ে যায় স্ট্রাসবার্গ।

৮২তম মিনিটে সমতায় ফেরে শিরোপাধারীরা। স্বদেশি মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলারের কর্নারে হেডে জাল খুঁজে নেন জার্মান ডিফেন্ডার টিলো কেরার।

৩০ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ বেশি খেলা লিল ২০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

  • সর্বশেষ