শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০৩:৪৪ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিন্ন তিন মাঠে শুরু হয়েছে ডিপিএলের দশম পর্ব

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবচেয়ে জমজমাট ঘরোয়া লিগের দশম পর্ব শুরু ভিন্ন তিন মাঠে। বাংলাদেশ সময় ৯টায় শুরু হয়েছে ম্যাচ গুলো।

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আবাহনী নিমিটেড ও লিজেন্ড অব রূপগঞ্জ। টসে হেরে ব্যাট করছে মাশরাফির আবাহনী।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১২ রান সংগ্রহ করেছে তারা। এই আসরে দু’দলেই খুব দাপুটে খেলছে। সমান ম্যাচ খেলে রান রেটের দিক থেকে এগিয়ে আছে আবাহনী।

বিকেএসপির মাঠ সাভারে বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিপক্ষে মাঠে নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টসে হেরে ব্যাট করছে বিকেএসপি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৫০ রানে ব্যাট করছে। দুই দলেই টুর্নামেন্টের সুপার সিক্স থেকে প্রায় ছিটকে গেছে। শেখ জামাল পয়েন্ট টেবিলের ৮ম স্থানে আর বিকেএসপি ৯ম স্থানে আছে।

দিনের শেষ ম্যাচে ফতুল্লাহ খান সাহেব স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। টসে হেরে ব্যাট করছে উত্তরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে এক উইকেট হারিয়ে ৩৫ রানে ব্যাট করছে। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে উত্তরা। অন্য দিকে সুপার সিক্স নিশ্চিত করে ফেলছে তালিকায় ৪র্থ স্থানে অবস্থান করা প্রাইম দোলেশ্বর।

  • সর্বশেষ