শিরোনাম
◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ১১:১৮ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ জামালকে হারালো রূপগঞ্জ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাভারে মুখোমুখি হয় লিজেন্ড অব রূপগঞ্জ বনাম শেখ জামাল স্পোর্টিং ক্লাব। শেখ জামালের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিলো রূপগঞ্জ। ডিপিএলের টি-টোয়েন্টি দলের চ্যাম্পিয়নকে ৮ উইকেটে হারায় নাঈম ইসলামের দল।

টসে হেরে ব্যাট করতে নেমে রূপগঞ্জের বোলিংয়ের কাছে দাঁড়াতেই পারলো না শেখ জামাল। ৪৩ ওভার ২ বল খেলে মাত্র ১৪৩ রানে সবকটি উইকেট হারায়। তানভির হায়দার ৩৫, ফারদিন হাসান ২৮ ও নুরুল হাসান সোহানের ২৫ রানে এই রান সংগ্রহ করতে পারে। রূপগঞ্জের নাবিল সামাদ ও মুক্তার আলী তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া শুভাশিস রয়, মোহাম্মদ শহিদ ও ঋষি ধাওয়ান একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে ১২৮ বল হাতে রেখে রূপগঞ্জ সহজেই জয় তুলে নেয়। মোহাম্মদ নাঈমের ৬৩ ও মুমিনুল হকের অপরাজিত ৬০ রানেই এই জয় তুলে নেয় তারা। শেখ জামলের হয়ে দুই উইকেট তুলে নেন এনামুল হক ও ইলিয়াস সানি।

এই আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে রূপগঞ্জ। ৯ ম্যাচ খেলে ৮ জয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে তারা। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে আছেন।

  • সর্বশেষ