শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০৯:০০ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্র দিবসের মঞ্চ মাতাবেন তারা

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে-এ স্লোগানে বুধবার (৩ এপ্রিল) বিএফডিসিতে দুদিন ব্যাপি জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। দুদিন ব্যাপি এ দিবসের আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) এবং জাতীয় চলচ্চিত্র উদযাপন কমিটি।

আজ দ্বিতীয় দিনে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে কাটবে আজকের দিনটিও। আজ ৪ এপ্রিল চলচ্চিত্র শিল্পীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৫টায় এফডিসিতে সিনেমার জনপ্রিয় গানে পারফর্ম করবেন তারকারা।

চলচ্চিত্র দিবসে মূল আকর্ষণে হিসেবে থাকবেন এক সময়কার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নৃত্যশিল্পী জাভেদ এবং নায়িকা অঞ্জনার নৃত্য পরিবেশনা। এছাড়াও মঞ্চ মাতাবেন মাহি, সাইমন, নিরব,ইমন, জয় চৌধুরী, সানজু, রোমানা নীড়, বিপাশা কবিরসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা।

গতকাল জমকালো আয়োজনে কেটেছে প্রথমদিন। বুধবার সকাল সাড়ে ৯টায় এফডিসিতে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর এফডিসিরি ঝর্ণা স্পটে বেলুন ও পায়রা উড়িয়ে চলচ্চিত্র দিবসের শুভ উদ্ভোধন করেন তথ্যমন্ত্রী। সৈয়দ হাসান ইমাম জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত।

বেলা ১১টার বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল রেড কার্পেট সংবর্ধনা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ে আলোচনা এবং সেমিনার।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। আর এ দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রধানমন্ত্রী চলচ্চিত্রকে শিল্প ঘোষণার পাশাপাশি এদিনটাকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় এ বছরও উদযাপন করা হচ্ছে দিবসটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়