শিরোনাম
◈ মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা, মূল্যায়ন পদ্ধতি বদলানোর দাবি ◈ কান্তাসের বহর থেকে বিদায় নিচ্ছে এ৩৮০, সুপারজাম্বো যুগেরও কি অবসান? ◈ হ‌্যা‌রি কেইনের গোলে জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ ◈ যুক্তরাষ্ট্রে উৎপাদন নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে বাড়ল তুলার দাম ◈ লেভান্তের মা‌ঠে বার্সেলোনার স্ব‌স্তির জয় ◈ দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বিমানবন্দরে নেমে যা বললেন ◈ জর্ডানকে আবা‌রো  হারালো বাংলাদেশ, আলপির জোড়া গোল ◈ হঠাৎ সৌদি আরবে জরুরি সতর্কতা জারি ◈ একের পর এক ক্রিকেটারকে ছাঁটাই করে বিতর্কে পাকিস্তান, তার মাঝেই জাতীয় দলে ঢুক‌তে মরিয়া শাহিন আ‌ফ্রিদি ◈ ইয়েমেনে কৌশলগত এলাকা দখলে হুথিরা, আঞ্চলিক যুদ্ধে নতুন মোড়

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০৭:৩৬ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যফ্রন্টের সঙ্গে সমঝোতা না করে সরকার টোপ ফেলে ২-৪ জনকে কিনে নিচ্ছে, বললেন জাফরুল্লাহ চৌধুরী

হ্যাপি আক্তার : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, নির্বাচিতরা সংসদে গিয়ে প্রতিবাদ করবে কিন্তু তার জন্য সংসদে যাবার পথ তৈরি করে দিতে হবে। সেখানে কেবল একটি টেক্স ফ্রি গাড়ি, বেতন-ভাতার জন্য যাবেন, নাকি জনগণের স্বার্থে কথা বলতে যাবেন। তার জন্য সরকারের সঙ্গে সমঝোতা দরকার। সরকার ঐক্যফ্রন্টের সাথে সমঝোতা ও সংলাপ না করে তারা পিছনের দরজা দিয়ে লোভ দেখিয়ে ২-৪ জনকে কিনে নিচ্ছে। বুধবার রাতে সময় টেলিভিশনের ‘সম্পাদকীয়’ টকশোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনে চরম প্রতিকূলতার ভেতর দিয়ে যে দুজন নির্বাচিত হয়েছেন এটি একটি ভালো বিষয়। তারা মোকাব্বির বা সুলতান মনসুর হিসেবে নির্বাচত হননি। তারা নির্বাচিত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট বা গণফোরামের প্রার্থী হিসেবে। তাদের তৎপরতায় সন্দেহ জাগায়, লেনদেন কি হচ্ছে। তারা দেশের রাজনীতিকে কুলষিত করছেন এবং নিজেদের ছোট করছেন।

তিনি আরো বলেন, তাদের নাম হয়তো জনাতো কিন্তু ভোটারা তাদের চিনতো না। তারা নির্বাচিত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষের ব্যানারে। তাদের মতামত না নিয়ে সংসদে যাওয়াটা অনৈতিক। রাজনীতিতে যে দুর্নীতি প্রবেশ করেছে তাদের দুই জনের বক্তব্যে তার ইঙ্গিত পাওয়া যায়। সম্পাদনা জামাল

  • সর্বশেষ