শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলে ফেরার কথা উড়িয়ে দিলেন কুক

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ছড়িয়ে ছিলো অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরছেন ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার স্যার অ্যালিস্টার কুক। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। কুক জানিয়েছেন ইংল্যান্ডের হয়ে তিনি নিজের শেষ খেলাটি খেলে ফেলেছেন। খুব জরুরী কিছু হলে ফেরার সম্ভাবনা থাকতেও পারে। তবে তিনি এই মানসিকতার ধারে কাছেও নেই।

তিনি বলেন, দেখুন আমি ইংল্যান্ডের হয়ে আমার শেষ খেলাটি খেলে ফেলেছি। অবশ্যই সর্বদা এখানে একটি ব্যাপার থাকে, খুব জরুরী, কিন্তু আমি এই মানসিকতার ধারে কাছেও নেই।’

গত বছর ভারতের বিপক্ষে নিজের সবশেষ টেস্টে খেলেছেন ১৪৭ রানের ঝকঝকে ইনিংস। টেস্ট ক্যারিয়ারে ১৬১ ম্যাচে ১২ হাজার ৪৭২ রান করেছেন। ম্যাচের সংখ্যা কিংবা রান দুটোই ইংল্যান্ডের পক্ষে রেকর্ড।

ইংল্যান্ড দলের টপ অর্ডারে তরুণ খেলোয়াড়দের এখন পদাঙ্ক তৈরি করার সময় বলে মনে করেন কুক। এটাই দেখার অপেক্ষায় আছেন তিনি। ধারাভাষ্যকার, কোচ হিসেবে ইংলিশ ক্রিকেটের সাথে জড়িত থাকার আগ্রহের কথা জানিয়েছেন এই সাবেক তারকা। তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডের হয়ে ১২টি অসাধারণ বছর খেলেছি। এটি পরবর্তী প্রজন্মের টপ অর্ডার খেলোয়াড়দের নিজেদের পদাঙ্ক তৈরি করার সময়। আমি এটা দেখার অপেক্ষায় আছি। আশা করছি এটার সাথে জড়িত থাকতে পারবো। যেভাবেই হোক ধারাভাষ্য, কোচিং অথবা জীবন আমাকে যেভাবে নিয়ে যায়।’

ইংল্যান্ডের হয়ে আর খেলবেন না এটা দুঃখজনক ব্যাপার তার জন্য। তবে এটাকে অসাধারণ একটি অসাধারণ যাত্রা হিসেবে মূল্যায়ণ করছেন তিনি, ‘একদিকে এটা দুঃখজনক যে, এটা আর কখনও ঘটবে না। এটা আমার অসাধারণ একটি যাত্রা ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়