শিরোনাম
◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৩:৩৩ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াজ-মাহফিলের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা দেশের আলেম সমাজ মেনে নেবে না, বললেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম

কেএম নাহিদ: বাংলাদেশের ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মনে করেন, ওয়াজ-মাহফিলে ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা, বক্তাদের ধর্মীয় আলোচনায় বাধা দেয়ার সামিল। সরকার যদি এটা করে তবে, সরকারের ইসলামের প্রতি বিদ্বেষী বলে মনে হবে। এদেশের ইসলাম প্রিয় মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বুধবার বিবিসি বাংলার সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিবিসি

তিনি বলেন, এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, আমরা কোনো অর্থের জন্য দ্বীনের দাওয়াত দেই না। আমাদের সাথে ডাক্তার উকিলের পেশার সাথে তুলনা করে কেনো লাভ হবে না। ইমানীদায়িত্ব থেকে মানুষকে ইসলামের পথে ডাকি। কেউ কেউ এটাকে ব্যবসা হিসেবে নেয় নিতে পারে, সরকার তাদের প্রতি ব্যবস্থা নিলে আমাদের কিছু করার নেই। কিন্তু এর ভেতর দিয়ে ইসলামের উপর যেনো কেনো বিধি-নিষেধ আরোপ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে চ্যানেল খুলে বিদ্বেষপূর্ণ ও উগ্রবাদী বক্তব্যের প্রচারণা চালিয়ে আসছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে। পরবর্তীতে ওয়াজের অনুমতি না দিতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ইউটিউবে চ্যানেল খুলে তাদের বিদ্বেষপূর্ণ ও উগ্রবাদী বক্তব্যের প্রচারণা চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াক। ওয়াজের ওপর কেনো বাধা না আসে, এদেশে মানুষ মেনে নেবে না প্রতি হতো করবে।

  • সর্বশেষ