শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পহেলা বৈশাখের জন্য মজুত ১১০ মণ মেয়াদোত্তীর্ণ মিষ্টি জব্দ

ডেস্ক রিপোর্ট : কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সবজি ও মৎস্য হিমাগারে অভিযান চালিয়েছে র‍্যাব। অভিযানে মেয়াদোত্তীর্ণ ৩৪৫ মণ মাংস এবং ১১০ মণ মিষ্টি জব্দ করা হয়েছে। সোমবার বিকেল র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বিএডিসির হিমাগারে অভিযানটি শুরু হয়। চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত।

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযানে মেয়াদোত্তীর্ণ মাংস ও নষ্ট মিষ্টি পাওয়া গেছে। মিষ্টিগুলো ১৫ দিন আগে তৈরি করা হয়েছিল যা পহেলা বৈশাখে বিক্রির জন্য মজুত করা ছিল।

অভিযানে আলীবাবা সুইটসসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দেয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো রেন পাওয়ার ইঞ্জিনিয়ারিং ও ইউনিভার্সেল ট্রেডিং হাউজ।

সারোয়ার আলম বলেন, আমরা আরও ২০০ কেজির মতো মাংস পেয়েছি যার মেয়াদ নেই, পাশাপাশি কিছু মাছ, চিজ (পনির) পেয়েছি যেগুলোরও মেয়াদ শেষ হয়ে গেছে।

বিধান না থাকলেও হিমাগারটিতে মাংস ও মিষ্টি রাখার জন্য বিএডিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হবে বলে জানান তিনি।

অভিযানে র‍্যাব-১, প্রাণিসম্পদ অধিদফতর, মৎস্য অধিদফতরের প্রতিনিধিরা উপস্তিত ছিলেন।

সূত্র : জাগোনিউজ।

  • সর্বশেষ