শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০১:৩৬ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার উপর স্পিড ব্রেকার নিমার্নের দাবীতে ক্ষুদে শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ-মৌলভীবাজার জেলা সড়কের পার্শ্বে বিদ্যালয়টি অবস্থিত। বিভিন্ন গ্রাম থেকে ক্ষুদে শিক্ষার্থীরা সড়কটি অতিক্রম করে বিদ্যালয়ে আসতে হয়। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অনাকাঙ্খিত সড়ক দূর্ঘটনা থেকে বাঁচার আকুতি জানিয়ে বিদ্যালয়ের সামনে সড়কের উপর স্পিড ব্রেকার নিমার্নের দাবী জানান।

গত রোববার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় স্কুলের খুদে শিক্ষার্থীরা তাদের নিজের হাতের লেখা নানা রং বেংরঙ্গের ব্যানার-ফেস্টুন নিয়ে স্কুলের প্রধান ফটকের সম্মুখে জেলা সড়েকের দু”পাশে অবস্থান করে তাদের দাবির কথা জানান। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকাগনও মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, বিষয়টি লিখিত ভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করলেও এখানে কোন স্পিড বেকার বা গতি প্রতিরোধক সাইনবোর্ড নির্মাণ বা স্থাপন করা হচ্ছে না দীর্ঘদিন যাবৎ। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা রাস্তা আটকে দিলে রাস্তার দু'পাশে বিশাল যানজটের সৃষ্টি হয়।

  • সর্বশেষ