শিরোনাম
◈ শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি পদে, মির্জা ফখরুলের বর্ণিল রাজনৈতিক যাত্রা ◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ১২:১৮ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরা সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু

শেখ ফরিদ আহমেদ ময়না : সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। আজ (১ এপ্রিল) থেকে আগামী ১৫ জুন পর্যন্ত মৌয়াল ও বাওয়ালীরা বনবিভাগ থেকে পাশ নিয়ে মধু আহরণ করতে পারবে।

সোমবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগরের বুড়িয়োগালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে মধু আহরণ মৌসুম উদ্বোধন করা হয়।

সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা রশিরুল-আল-মামুনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহসীন-উল-মুলক, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, সহকারী বন সংরক্ষক রফিক আহমেদ, সাংবাদিক আহসানুর রহমান রাজীব প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বনজীবীদের বিজ্ঞানসম্মত উপায়ে মধু আহরণের আহবান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, ১ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত মধু আহরণ মৌসুম চলবে। চলতি মৌসুমে সাতক্ষীরা রেঞ্জে ৩ হাজার মন মধু ও এক হাজার মন মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরে অতিথিবৃন্দ সুন্দরবনের কলাগাছিয়া গিয়ে মৌচাক কেটে মধু আহরণ মৌসুম উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়