শিরোনাম
◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৬:৩৫ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীট শ্রমিকদের পুষ্টি চাহিদা পূরণে কাজ করবে বিকেএমইএ এবং নিউট্রিশন ইন্টারনইন্টারন্যাশনাল

স্বপ্না চক্রবর্তী: রোববার (৩১ মার্চ) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিকেএমইএ ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এন আই) এর যৌথ প্রকল্প ' নিউট্রিশন অব ওয়ার্কিং উইমেন (এনডব্লিউডব্লিউ)' এর উদ্বোধন হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সায়ীদ আল মাহমুদ স্বপন। এছাড়াও ছিলেন কানাডার রাষ্ট্রদূত বেনোয়া প্রিফেন্তে।

এসময় বিকেএমইএ জানায়, বিকেএমইএ এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা যৌথভাবে এই প্রকল্পে অর্থায়ন করবে। এর আওতায় নীট খাতে কর্মরত ১লাখ ৮০ হাজার মহিলা শ্রমিকের মধ্যে আয়রন ফলিক অ্যাসিড সরবরাহ করা হবে। এর সাথে আরো ৬০ হাজার পুরুষ শ্রমিকসহ মোট ২ লাখ ৪০ হাজার শ্রমিককে পুষ্টি চাহিদা পূরণ, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। ১৭ মাসে ৩০০টির বেশি নীট কারখানায় এই কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান বিকেএমইএ নেতারা।

  • সর্বশেষ