শিরোনাম
◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৫:০৩ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসি কাঁচাবাজারে আগুনে ১০০ কোটি টাকার ক্ষতি

কেএম নাহিদ : শনিবার ভোরে গুলশানের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে বাজারটির প্রায় ৩০০ ব্যবসায়ী তাদের সব কিছু হারিয়ে পথে বসেছেন। বনানীতে আগুনের ঘটনার দুদিনের মাথায় ঘটলো এই ঘটনা। আগুনে কমপক্ষে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা৷ ডয়চে ভেলে

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেছেন, মার্কেটে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিলো না৷ পানির সংকট ছিল৷ ২০১৭ সালের আগ্নিকাণ্ডের ঘটনার পর এ সংক্রান্ত নিরাপত্তার বিষয়ে যে সুপারিশ করা হয়েছিলো, তা পরবর্তীতে অনুসরণ করেনি বাজার কর্তৃপক্ষ৷

ফকির আহমেদ বলেন, আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার দেনা ও ঋণ করে আমি ব্যবসাটা শুরু করি। দোকানে ২৫ লাখ টাকার বিভিন্ন ধরনের দেশি-বিদেশি মশলা ছিলো। সব পুড়ে ছাই হয়ে গেছে, পথে বসে গেছি আমি। আগে একবার আগুনে পোড়ে, ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছিলাম। এবার মনে হয় আর পারব না। কে সহায়তা করবে। কে আমাকে টাকা দেবে? পথে বসে গেছি আমি।

বাজারটির সভাপতি দিল মোহাম্মদ বলেন, ২০-২২টি দোকান আছে৷ সবগুলোই ভাড়া দেয়া৷ মার্কেটের ২১১টি দোকানের সবগুলোই পুড়ে ছাই হয়ে গেছে৷ এখানে শাক-সবজি, মাংস, মুরগিসহ নানা রকমের মনোহারি পণ্যের দোকান ছিলো। কিছুই রক্ষা পায়নি৷ তবে একই মার্কেটের আরো ৮০টি দোকান আছে বাইরে৷ সেগুলো রক্ষা পেয়েছে৷

উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সহায়তার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীদের৷

  • সর্বশেষ