শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচ হেরেও জরিমানা গুনতে হলো পাকিস্তান দলকে

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য সাজা ভোগ করছে পুরো পাকিস্তান দল। অধিনায়ক ইমাদ ওয়াসিমকে ম্যাচ ফি'র ২০ ভাগ জরিমানা করা হয়েছে।

একাদশে থাকা পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারকে ম্যাচ ফি'র দশভাগ জরিমানা করা হয়েছে। আইসিসির রেফারী জেফ ক্রো পাকিস্তান দলকে এমন শাস্তি দিয়েছেন। বল হাতে নির্ধারিত সময়ের পরে ইনিংস শেষ করেছে পাকিস্তান, এজন্যই শাস্তি ভোগ করতে হল পুরো দলকে। ম্যাচটিতে অবশ্য হেরেছে পাকিস্তান।

আবিদ আলী ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরির পরও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি তারা। ম্যাচটিতে ছয় রানের ব্যবধানে হেরেছে দলটি। অজিদের ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আট উইকেট হারিয়ে ২৭১ রানে থামে পাকিস্তান।

এর আগে সিরিজের তিন ওয়ানডেতে হেরেছে পাকিস্তান। পঞ্চম ওয়ানডে হারলে ২০১০ সালের পর আবারও অজিদের কাছে ৫-০ ব্যবধানে সিরিজ হারবে তারা।

  • সর্বশেষ