শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ১১:৪৭ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের আগের রাতে কেন্দ্র দখলের চেষ্টা

রুহুল আমিন : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট আজ রোববার অনুষ্টিত হবে। এদিকে ভোর হওয়ার আগেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার সাদিপুর ইউনিয়নের একটি নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টা করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী (টিউবওয়েল মার্কা) বাবু ওমর বাবু হোসেনের সমর্থকরা।
এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটান। সে সময় পুলিশের তৎপরতায় তাদের মিশন ব্যর্থ হয়। এ ঘটনায় দুইজনকে মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে ইউনিয়নের বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক দুইজন হলেন উপজেলার কাচঁপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে সুমন (২১) ও জামানের ছেলে খোকন (২০)।

সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত অফিসার মনিরুজ্জামান আমাদের সময় ডটকমকে জানান, সহিংসতার ব্যাপারে মামলা হয়নি। সাদিপুর ইউনিয়নের সদস্য রফিকুল মেম্বার আমাদের সময় ডটকমকে জানান, রাতে টিউবওয়েল এর লোকজন কেন্দ্র দখলের চেষ্ট্রা করেছিলো। এতে শুনেছি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে মামলা হয়েছে কিনা তা জানি না। তিনি সুষ্টু ভোট হবে কিনা তা নিয়ে সন্দেহ পোষন করেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবু ওমর বাবুর মোবাইল ফোনে কল দিলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৩৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।

এর মধ্যে এ নির্বাচনে ভোটের আগেই জয়লাভ করেছেন ৮৮ প্রার্থী। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চোয়ারম্যান পদে ৩৯ উপজেলা, ভাইস চেয়ারম্যান পদে ২২ উপজেলা ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭ উপজেলায় একক ভাবে তারা বিজয়ী হয়েছেন।

  • সর্বশেষ