শিরোনাম
◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৩:২৮ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গুলশান অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা পাবেন ১০ হাজার আর শ্রমিকরা ২০ কেজি চাল’

সাজিয়া আক্তার : রাজধানীর গুলশানে ডিএনসিসি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ১০ হাজার টাকা করে পাবেন। আর শ্রমিকদেরকে ২০ কেজি করে চাল দেয়া হবে। বললেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আর টিভি

ডা. এনামুর রহমান বলেন, এখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছেন লিস্ট ধরে তাদের সবাইকে ১০ হাজার টাকা ও শ্রমিকদের মাথাপিছু ২০ কেজি করে চাল দেয়া হবে। তবে তাদের পুনর্বাসনের জন্য মন্ত্রণালয় থেকে সুপারিশ থাকবে।

প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী মানবিক দিক বিবেচনা করে নিঃস্ব ব্যবসায়ীদের যতটা সহযোগিতা করা যায়, তা করার আশ্বাস দেন তিনি।
ক্ষতিগ্রস্ত মার্কেট এলাকায় মন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা তাদের পাশে দাঁড়ানোর জোরালো দাবি জানান।

ব্যবসায়ীরা বলেন, সমানে ঈদ। আগুনে তারা পুরো নিঃস্ব হয়ে গেছেন। তাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করুন। না হলে পরিবারসহ তাদের রাস্তায় থাকতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের মার্কেটটি দাঁড় করিয়ে দিন।

ব্যবসায়ীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন,আপনাদের সহযোগিতা করা হবে,এ বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলেছি। আপনাদের জন্য পাকাঘর নির্মাণ করে দেয়া হবে।’
ঈদের আগেই পাকাঘর নির্মাণ করে পুনর্বাসন সম্ভব কিনা, জানতে চাইলে তিনি বলেন,‘এটা সিটি করপোরেশনের ব্যাপার।’

  • সর্বশেষ