শিরোনাম
◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০১:২২ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি শেষ হয়ে গেলাম মা, মায়ের দোয়ার সব শেষ মা’ (ভিডিও)

নিউজ ডেস্ক : ‘মা, মা, ও মা আমি শেষ হয়ে গেলাম মা। মায়ের দোয়ার সব শেষ মা। কিচ্ছু নাই গো মা,আমার কিছু নাই মা’ দোকান পোড়ার কথাগুলো মাকে ফোনে এভাবেই কাঁদতে কাঁদতে জানাচ্ছিলেন দোকান মালিক জুলহাস মাহবুব। মার্কেটের ৬৭ নম্বর দোকানটি ছিল তার। মশলার আইটেমসহ পুরো দোকান পুড়ে ছাই হয়েছে জুলহাসের।

শনিবার সকালে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে লাগা আগুনে অন্যান্য অনেক দোকানের সঙ্গে পুড়ে গেছে মায়ের দোয়া বুনিয়াদি স্টোর নামে একটি দোকানও।

জুলহাস বলেন, ‘আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। মা-বাবার জমি বিক্রির টাকায় এই দোকান করেছিলাম। ২৫ লাখ টাকার ওপরে মশলার আইটেম ছিল। সবই পুড়ে ছাই।’ বলতে বলতে আবারও হু হু করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

একই অবস্থা মার্কেটের পুড়ে যাওয়া প্রায় সব দোকানির। আগুনের এই ঘটনায় ২৯১টি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার সকাল পৌনে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। এরপর সকাল পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে আগুন লেগে ২৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৭০ জন।

  • সর্বশেষ