শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: ১৫ দিন নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ◈ জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল: রাষ্ট্রপতি ◈ অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত?

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ১২:৩০ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারীতে বাংলাদেশের রোমান সানা জয় করলেন রৌপ্যপদক

এল আর বাদল : অল্পের জন্য স্বর্ণপদক জেতা হলো না বাংলাদেশের তীরন্দাজ রোমান সানার। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের তিনি হেরে গেছেন কাজাখস্তানের তীরন্দাজের কাছে। শেষ পর্যন্ত রৌপ্যপদক নিয়ে সন্তুষ্ট থাকতে হলো রোমানকে।

৩০ মার্চ শনিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারী টুর্নামেন্টের (স্টেজ-১) ফাইনালে রিকার্ভ ইভেন্টের পুরুষ এককে কাজখস্তানের আবদুললিন ইলফাতের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান রোমান।

প্রথম সেটে ২৯-২৭ পয়েন্টে হেরে যাওয়া রোমান দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেন। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে পারেননি দেশের অন্যতম সেরা এ আর্চার। দ্বিতীয় সেটে ২৮-২৭ পয়েন্টে পরাজিত হন তিনি। তৃতীয় সেটে ২৯-২৮ পয়েন্টে জিতে আবারও লড়াইয়ের আভাস দেন রোমান। তবে চতুর্থ সেটে ২৯-২৪ পয়েন্টে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের এই আর্চারকে।
এদিন রিকার্ভের দলগতে বাংলাদেশ ব্রোঞ্জ পদক লাভ করে বাংলাদেশ।

ফাইনালের আগে রাশিয়ার সাইবেকদরজিয়েভ বেয়ারকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল রোমান সানা। এরপর সেমির লড়াইয়ে স্বাগতিক থামউং উইথ্যায়াকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণজয়ের মঞ্চে উঠেছিলেন রোমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়