শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৭:৫৫ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিট সংকটে ডলারের তুলনায় ব্রিটিশ পাউন্ডের দর হ্রাস শূণ্য দশমিক ৪৩ শতাংশ

রাশিদ রিয়াজ : ব্রেক্সিট নিয়ে ব্রিটেনের হাউস অব কমন্সে ভোটের পর শুক্রবার প্রতি ডলারের তুলনায় ব্রিটিশ পাউন্ডের দর নেমে যায় ১.২৯৮ ডলারে। যদিও গত কয়েকদিন ধরে পাউন্ড কিছুটা ধীরগতিতে মান ফিরে পাচ্ছিল। এর আগে পাউন্ড ডলারের তুলনায় শূণ্য দশমিক ৩৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি পাউন্ড দাঁড়িয়েছিল ১.৩০ ডলারে। ওই সময় ইউরোর তুলনায় পাউন্ডের দর কমছিলো শূণ্য দশমিক ৩৩ শতাংশ। প্রতি পাউন্ডের তুলনায় ইউরোর দাঁড়ায় ১.১৫৭৩।

ব্রিটিশ সরকারের বন্ডের মূল্য বেশ কিছুটা ধাক্কা খায়। ইতিমধ্যে ব্রিটিশ বিনিয়োগকারীরা দেশটির সরকারি বন্ডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। ১০ বছর মেয়াদি বন্ডের মূল্য ১ শতাংশ হ্রাস পেয়েছে। ব্রেক্সিট নিয়ে জটিলতার মাঝে বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে সার্বিক পরিস্থিতি নিয়ে কয়েক দফা পার্লামেন্টে বক্তব্য রাখার পর আর্থিক বাজারে কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি।

মুদ্রা বিশেষজ্ঞ জেরেমি থমসন-কুক বলেছেন, আপাতত ব্রেক্সিট নিয়ে জটিলতার অবসান না হলে ব্রিটিশ পাউন্ডের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। স্পুটনিক

  • সর্বশেষ