শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৬:২৩ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনানীর এফ আর টাওয়ার ৯৬ সালের দিকে তৈরি হওয়ায় বিল্ডিং কোড মানা হয়নি, বললেন আলী আহমেদ খান

নুর নাহার : বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রি. জেনারেল (অব.) আলী আহমেদ খান বলেন, ফায়ার কোড ও বিল্ডিং কোড মেনেই ভবন তৈরি করা উচিত। নগরায়ন ও অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ করতে হবে। ডিবিসি নিউজ

তিনি বলেন, বনানীর বিল্ডিং ৯৬ এর দিকের তৈরি । তাই এটি কোনো বিল্ডিং কোড বা ফায়ার কোড মেনে তৈরি করা হয়নি। এ সময়ে যে ভবন নির্মাণ করা হচ্ছে সব গুলোই পুরোপুরি কোড মেনেই করা হচ্ছে। আমরা একটি ফায়ার সেফটি পরিকল্পনা করেছিলাম এবং বিজ্ঞপ্তিও দিয়েছিলাম। যে ভবনগুলো কোড না মেনে তৈরি করা হয়েছে কিভাবে এর আওতায় আনা যায়। অনেক বিল্ডিং মালিক অবস্থার উন্নতি করেছে কিন্তু অনেকেই এ ব্যাপারে উদাসীন।

তিনি বলেন , অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখানেও কিছু সমস্যা রয়েছে, আমাদের জনবল কম থাকায় যারা আগুন নেভাচ্ছে আবার তাদেরকেই মামলা করতে হচ্ছে। আলাদা কোনো ম্যাজিষ্ট্রেটও পাইনি। আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। একটি ফায়ার সেফটি সেল রাখতে হবে প্রতিটি জেলায় যাতে যারা কোড মানবে না তাদের বিরুদ্ধে মামলা করতে পারে। ফায়ার বল রয়েছে কিছু কিন্তু এটি প্রাথমিক পর্যায়ে কাজে আসে।

তিনি আরো বলেন, সরু রাস্তা ও জ্যামের কারণে পানি নিয়ে সঠিক সময়ে আমরা পৌঁছাতে পারি না। যেহেত বৃহত্তম ভবনের পাশে কোনো জলাধার নাই, তাই বৃহত্তম ভবন গুলোতে হাইজেন সিস্টেম চালু হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়