শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০৮:০৯ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের কাছে ইয়েমেনে ব্রিটিশ সেনা অবস্থানের পরিষ্কার ব্যাখ্যা চায় লেবার পার্টি

সান্দ্রা নন্দিনী : ব্রিটেনের বিরোধীদল লেবার পার্টির পক্ষ থেকে ইয়েমেনে থাকা দেশটির সেনাবাহিনীর ভূমিকার বিষয়ে প্রশ্ন তুলেছে। রোববার ব্রিটিশ দৈনিক মেইলের একটি প্রতিবেদনে দেখা যায়, ইয়েমেনে ব্রিটিশ সেনাবাহিনী সৌদি-মদদপুষ্ট বাহিনীকে সহায়তা দিতে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এরফলে সাম্প্রতিক সময়ে বহু ব্রিটিশ সেনা মারাত্মকভাবে আহত হওয়ারও ঘটনা ঘটেছে। আল জাজিরা

এর আগে, ব্রিটিশ সরকার বলেছিলো, ‘ইয়েমেনে সংঘর্ষের সঙ্গে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই।’ এর প্রেক্ষিতেই সরকারের কাছে বিষয়টি নিয়ে পরিষ্কার ব্যাখ্যা চাচ্ছে লেবার পার্টি।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এবিষয়ে পরিষ্কার কোনও বক্তব্য এখনো আসেনি।

  • সর্বশেষ