শিরোনাম
◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে!

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কল্যাণ পার্টির চর্তুথ কাউন্সিল ৬ এপ্রিল

শাহানুজ্জামান টিটু : সাংগঠনিকভাবে দলকে গতিশীল করা ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে ২০ দলীয় জোটের অন্যতম শরীক কল্যাণ পার্টি কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সকাল দশটায় রাজধানীর মহাখালী ডিওএইচএস দলীয় কার্য্যালয়ে পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতিক এর সভাপতিত্বে ওয়ার্কিং কমিটির বৈঠক এ সিদ্ধান্ত হয়। ওইদিন সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কাউন্সিলরদের গোপণ অধিবেশনে আগামী ৩ বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন হবে। উন্মুক্ত অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের গুণীজন বক্তৃতা করবেন। তারপর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হবে।

ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান, সাহিদুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, অ্যাডভোকেট বেনী আমিন, মাহমুদ খান, যুগ্ম মহাসচিব, নুরুল কবির ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক রাশেদ ফেরদৌস সোহেল, দপ্তর সম্পাদক আলআমিন ভূঁইয়া রিপন, ঢাকা মহানগর সভাপতি আলী হোসেন ফরায়েজী, মহিলা সম্পাদক শাহানা সুলতানা শিলা।

  • সর্বশেষ