শিরোনাম
◈ পার‌লো না বাংলা‌দেশ, ভারতের কাছে হেরে সেমির রেস থেকে ছিটকে গেলো ◈ নেপালে ফুটব‌ল নিষিদ্ধ করলো ফিফা! ◈ জিম্বাবুয়ের বিরু‌দ্ধে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা ◈ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০৯:১৯ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেটকে বাঁচাতে টাকা দিতে চান মালিয়া!

রাশিদ রিয়াজ : ভারতের রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলির উদ্দেশে সোমবার এক টুইট বার্তায় ব্যাংক প্রতারণা মামলায় অভিযুক্ত ফেরার শিল্পপতি বিজয় মালিয়া
আবেদন জানিয়েছেন, বকেয়া ঋণ বাবদ আদালতে জমা দেওয়া তার অর্থ যেন তীব্র আর্থিক সংকটে পড়া জেট এয়ারকে বাঁচাতে কাজে লাগানো হয়। একই সঙ্গে মালিয়া আক্ষেপ করে বলেন, তার মালিকানাধীন কিংফিশার এয়ারলাইন্সকেও জেটের মত সহায়তা দিয়ে বাঁচানো যেত। জেট এয়ারের অন্যতম অংশীদার নরেশ গয়াল এবং তার স্ত্রী অনিতা পদত্যাগ করার পরে আর্থিক সমস্যা থেকে মুক্ত করতে জেটকে ১,৫০০ কোটি টাকা ঋণ দিতে রাজি হয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। নরেশ গয়ালের মাথায় চাপ পড়েছে ৮ হাজার কোটি টাকার ঋণ। টাইমস অব ইন্ডিয়া

ভারতের কেন্দ্রীয় সরকার মনে করছে জেট এয়ার বন্ধ করা মানে বিপুল পরিমাণে কর্মসংস্থান সংকট দেখা দেওয়া। এদিকে মালিয়া তার টুইট বার্তায় আরো বলেছেন, ‘রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলির দেনা শোধ করার উদ্দেশ্যে মহামান্য কর্নাটক হাইকোর্টের কাছে আমার নগদ সম্পত্তি জমা দিয়েছি। ব্যাংকগুলির ওই টাকা গ্রহণ করা উচিত। অন্তত জেট এয়ারওয়েজকে বাঁচানোর জন্য তাদের ওই টাকা কাজে লাগবে।

একই সঙ্গে আর্থিক সংকটে ভোগা কিংফিশার এয়ারলাইন্সকে বাঁচাতে এর আগে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি কোনও সাহায্য করেনি বলেও টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন মালিয়া। তার দাবি, তিনি নিজে ৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করার পরেও সংস্থার আর্থিক স্বাস্থ্য নষ্ট হয়। কিন্তু সেই সময় কোনও সাহায্য পাওয়া যায়নি বলেই বাধ্য হয়ে কিংফিশারের ঝাঁপ বন্ধ হয়ে যায়।

গত ফেব্রুয়ারি মাসে ৯,০০০ কোটি টাকা ব্যাংক প্রতারণা মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে ভারতে ফিরিয়ে আনার জন্য ব্রিটিশ স্বরাষ্ট্র দফতরের কাছে জমা দেওয়া দিল্লির আবেদনের বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে পালটা আর্জি জানান পলাতক এ ভারতীয় শিল্পপতি। ৬২ বছরের মালিয়া ভারতের ব্যাঙ্কগুলি থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করে ইংল্যান্ড চলে যান। ২০১৭-র বছর ডিসেম্বর থেকে লন্ডনের ম্যাজিস্ট্রেট আদালতে মালিয়ার বিচার শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়