শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৮:৪৯ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিকে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

তরিকুল সুমন: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন রোববার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার শিক্ষার্থী ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী অষ্টম শ্রেণী পর্যন্ত বৃত্তি পাবে।

মন্ত্রী জানান, উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সংখ্যার অনুপাতে উপজেলায় কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুল বৃত্তি বণ্টন করা হয়। এবার মোট সাত হাজার ৯৮৮টি ইউনিয়ন/ পৌরসভার ওয়ার্ডে প্রতিটিতে ছয়টি (তিনজন ছাত্র ও তিনজন ছাত্রী) হিসাবে ৪৭ হাজার ৯২৮টি এবং অবশিষ্ট ১ হাজার ৫৭২টি বৃত্তি হতে প্রতিটি উপজেলা হতে আরো তিনটি (একজন ছাত্র, একজন ছাত্রী ও একজন মেধার ভিত্তিতে) করে ৫১০টি উপজেলায় ১ হাজার ৫৩০টি সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, দেশে কোচিংগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ