শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক মেশানো পানীয় খাইয়ে বিমানসেবিকাকে রাতভর ধর্ষণ

নয়া দিগন্ত : মাদক মেশানো পানীয় খাইয়ে প্রায় অচৈতন্য অবস্থায় তাদের রাতভর ধর্ষণ করেছিলেন দুই পাইলট। তাদের শরীরে অসংযত যৌনজীবনের রোগ ছড়ানোর চেষ্টা করা হয়। বেসরকারি মার্কিন বিমানসংস্থা ‘জেটব্লু’-র দুই পাইলটের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ওই সংস্থারই দুই বিমানসেবিকা। তাদের অভিযোগ, সংস্থা-কর্তৃপক্ষকে সব কিছু জানানোর পরও অভিযুক্ত পাইলটদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাদের শাস্তিমূলক ছুটিতে পাঠানো হয়নি। অভিযোগকারী দুই বিমানসেবিকা মামলা দায়ের করেছেন নিউইয়র্কের ফেডারেল কোর্টে।

গত বছরের মে মাসের ঘটনা। আদালতে দায়ের করা অভিযোগে দুই বিমানসেবিকা জানিয়েছেন, নিউইয়র্ক থেকে রওনা হয়ে জেটব্লু-র একটি বিমান পুয়ের্তো রিকোর সান জুয়ানে নামার পর তারা আরো এক বান্ধবীকে নিয়ে উঠেছিলেন পুয়ের্তো রিকোর সান জুয়ান শহরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। আয়লা ভার্দে সমুদ্রসৈকতে। পরের উড্ডয়নের আগে হাতে কিছুটা সময় ছিল বলে তারা ঠিক করেন সাদা বালির ওই সমুদ্রসৈকতেই ক্যাম্প বানিয়ে সেখানে রাত কাটাবেন। হোটেলে থাকবেন না। কিছুক্ষণ পরেই তারা দেখেন, তাদের পাশে আরো একটা তাঁবুতে রয়েছেন দুই যুবক। তারাই এসে আলাপ করেন অভিযোগকারী দুই বিমানসেবিকার সঙ্গে। গল্প করতে করতে অভিযোগকারীরা জানতে পারেন ওই দুই যুবকের নাম এরিক জনসন ও ড্যান ওয়াটসন। আলাপচারিতার মধ্যেই তারা পানীয়ের গ্লাস এগিয়ে দেন দুই বিমানসেবিকা ও তাদের বান্ধবীর দিকে।

এক অভিযোগকারী বলেছেন, ‘‘সেই পানীয় খাওয়ার পরই প্রায় অচৈতন্য পড়েছিলাম। কোথায় রয়েছি, কী হচ্ছে, কিছুই বুঝতে পারছিলাম না। যখন একটু একটু করে জ্ঞান ফিরছে, তখন দেখলাম আমি শুয়ে রয়েছি হোটেলের রুমে। আর আমাকে ধর্ষণ করছে পাইলট এরিক জনসন। দেখলাম আমার পাশেই শুয়ে রয়েছে সঙ্গী আরো এক বিমানসেবিকা আর আমাদের বান্ধবী।’’

আর এক অভিযোগকারী বিমানসেবিকা জানিয়েছেন, ওই পানীয় খাওয়ার পরেই তিনি বমি করতে শুরু করেন।

দুই বিমানসেবিকারই অভিযোগ, গত বছরের মে মাসের ওই ঘটনার পর তারা জেট ব্লু বিমানসংস্থার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন। অভিযুক্ত দুই পাইলটের নামধামও জানিয়েছিলেন। কিন্তু তার পরও ওই দুই পাইলটের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

জেট ব্লু বিমানসংস্থার পাইলটদের ইউনিয়ন ‘এয়ারলাইন পাইলট্‌স অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল’-এর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। পাঠানো ই-মেলের কোনো জবাব দেয়নি জেটব্লু-র পাইলটদের ইউনিয়ন।

তবে জেট ব্লু সংস্থার তরফে জানানো হয়েছে, ‘‘গোটা ঘটনাটির তদন্ত হচ্ছে।’’

  • সর্বশেষ